শরীয়তপুর ডামুড্যা, ভেদরগঞ্জ ও গোসাইরহাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুর রহমান (অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) কে বদলী জনিত বিদায় সংবর্ধনা ও স্মৃতি স্মারক প্রদান করেছেন পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান।

সোমবার (১৭ মে) বেলা সাড়ে ১১ টায় শরীয়তপুর পুলিশ লাইন্স ড্রিলসেডে জেলা পুলিশের আয়োজনে এ বিদায় সংবর্ধনা ও স্মৃতি স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদায়ী অতিথিকে বদলী জনিত বিদায় সংবর্ধনা ও স্মৃতি স্মারক প্রদান করেন পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সাইফুর রহমান; পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) তানভীর আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তানভীর হায়দার, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) তৌফিক, পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মনিরুল ইসলাম সহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জবৃন্দ, ইন্সপেক্টরবৃন্দ ও বিভিন্ন থানা ফাঁড়ী হতে আগত এবং পুলিশ লাইন্সের বিভিন্ন পর্যায়ের অফিসার-ফোর্সবৃন্দ।

Facebook Comments Box