দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, খাদ্যে ভেজাল রোধ ও ভোক্তা-অধিকার বিরোধী কার্যক্রম প্রতিরোধের লক্ষ্যে নিয়মিত তদারকির অংশ হিসেবে শরীয়তপুর জেলার সদর উপজেলার পালং বাজার ও বিসিক শিল্প এলাকায় মনিটরিং অভিযান পরিচালানা করেছে জেলা ভোক্তা অধিকার অধিদপ্তর।

বুধবার (০২ জুন) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর শরীয়তপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুজন কাজীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে খাবার হোটেল ও খাদ্যপণ্য প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। এ সময় ভোক্তা অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে ০২ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী সতর্কতামূলক প্রশাসনিক জরিমানা আরোপ করা হয়।

এছাড়া করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে উপস্থিত জনসাধারণ মাস্ক পরিধান সহ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে সচেতন করা হয়।

অভিযানে উপস্থিত থেকে সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য অফিসার সাগর মল্লিক, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর শরীয়তপুর জেলা শাখার সভাপতি মোঃ বিল্লাল হোসেন খান ও শরীয়তপুর জেলা পুলিশের একটি টিম।

Facebook Comments Box