শরীয়তপুর জেলা পুলিশের আয়োজনে জেলায় কর্মরত পিআরএল গমনকারী পুলিশ পরিদর্শক (সঃ) মোঃ সিরাজুল ইসলামকে আনুষ্ঠানিকভাবে সুসজ্জিত গাড়ি করে বাড়িতে পৌঁছে দেয়ার ব্যাবস্থা করা হয়েছে।

শুক্রবার (০৪ জুন) সকাল ১০ টায় শরীয়তপুর পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান এঁর নির্দেশক্রমে জেলায় কর্মরত পিআরএল গমনকারী পুলিশ লাইন্সের আর.আই পুলিশ পরিদর্শক (সঃ) মোঃ সিরাজুল ইসলামকে আনুষ্ঠানিকভাবে সুসজ্জিত গাড়িতে করে শরীয়তপুর পুলিশ লাইন্স হতে তাঁর নিজ বাড়ি ফরিদপুর জেলার বোয়ালামরীতে পৌঁছে দেওয়া হয়।

এমন মহৎ উদ্যোগের জন্য পিআরএল গমনকারী পুলিশ সদস্যগণ পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান এঁর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

এ সময় পুলিশ লাইন্সে উপস্থিত ছিলেন পুলিশ লাইন্স আরআই (ভারপ্রাপ্ত) মোঃ ছলেমান, পুলিশ লাইন্সের পুলিশ পরিদর্শক (সঃ) মোঃ বখতিয়ার, রিজার্ভ অফিস আরও-১ মোঃ মতিউর রহমান, পুলিশ লাইন্স এসআই/সঃ মোঃ ছিদ্দিকুর রহমান ও এএসআই/নিঃ মোঃ রাসেল মন্ডল সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার-ফোর্সবৃন্দ।

Facebook Comments Box