শরীয়তপুর জেলা ও দায়রা জজ কোর্ট প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে।
রবিবার বেলা ১১ টায় জেলা ও দায়রা জজ কোর্ট প্রাঙ্গণে এই ম্যুরাল নির্মান কাজের উদ্বোধন করেন জেলা ও দায়রা জজ প্রশান্ত কুমার বিশ্বাস।
এসময় উপস্থিত ছিলেন নবাগত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সালেহুজ্জামান, শরীয়তপুর পৌর মেয়র এ্যাডঃ পারভেজ রহমান জন, নড়িয়া পৌর মেয়র এ্যাড. আবুল কালাম আজাদ, আইনজীবী সমিতির সভাপতি এ্যাড জহিরুল ইসলাম, এ্যাড.রাশিদুল হাসান মাসুম, এ্যাড.তাইজুল ইসলাম, এ্যাড. আলমগীর হোসেন মুন্সী, এ্যাড.মেহেদী হামেদী, এ্যাড. সানোয়ার হোসেন মল্লিক সহ বিজ্ঞ আইনজীবীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন