শরীয়তপুরের গোসাইরহাট, ডামুড্যা ও ভেদরগঞ্জ উপজেলায় করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত ১২শ পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করেছেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক এমপি।
রোববার (১ আগস্ট) দিনব্যাপী তিনি তার নির্বাচনী তিন উপজেলায় ঘুরে ঘুরে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন। প্রথমে তিনি গোসাইরহাট পৌরসভা বাসস্ট্যান্ডে জাতীয় শ্রমিক লীগ গোসাইরহাট উপজেলা শাখার পক্ষ থেকে করনায় ক্ষতিগ্রস্ত চারশ শ্রমিকদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করেন। এরপর ইদিলপুর ইউনিয়নের মহিষ কান্দি আশ্রয়ন প্রকল্প পরিদর্শনে যান নাহিম রাজ্জাক এমপি। এরপর তিনি গোসাইরহাট উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে করোনা আক্রান্ত রোগীদের দ্রুত অক্সিজেন সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে অক্সিজেন সিলিন্ডার, অক্সিমিটার, পিপিই, মাক্স, এবং করনা আক্রান্ত রোগী ও দুঃস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের জন্য গোসাইরহাট উপজেলা ছাত্রলীগের সভাপতি আজমল হোসেন (নয়ন) ও সাধারণ সম্পাদক আব্দুল আজিজ ভুট্র মালতের কাছে হস্তান্তর করেন।
দুপুরে ডামুড্যা উপজেলা চত্বরে করোনায় ক্ষতিগ্রস্ত চারশ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন নাহিম রাজ্জাক। এরপর বিকেলে তিনি ভেদরগঞ্জ উপজেলায় গিয়ে করোনায় ক্ষতিগ্রস্ত চারশ শ্রমিকের মাঝে ত্রাণ বিতরণ করেন। এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিক লীগ ও ছাত্রলীগ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।




মন্তব্য করুন