শরীয়তপুর সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়নের গঙ্গানগর বাজারে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের টিন ও নগদ অর্থ দিয়ে সহায়তা করেছেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু এমপি।

সোমবার ২ আগষ্ট বিকেলে তিনি গঙ্গানগর বাজারে উপস্থিত হয়ে সরকারের ত্রাণ ভাণ্ডার থেকে তিনজন দোকান মালিককে ছয় বান্ডেল ঢেউটিন ও নগদ ছয় হাজার টাকা প্রদান করেন।

এসময় জেলা আওয়ামী লীগ নেতা এড. আলমগীর হোসেন মুন্সী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, শৌলপাড়া ইউপি চেয়ারম্যান ইয়াছিন হাওলাদার, উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান খান ভাষানী সহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও গন্যমান্য সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

গত ২৮ জুলাই রাতে গঙ্গানগর বাজারের তিনজন মালিকের ছয়টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৫০ লাখ টাকা পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান দোকান মালিকরা।

Facebook Comments Box