শরীয়তপুরের চিকন্দী আইনজীবী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৭ আগষ্ট বিকেল ৪টায় চিকন্দী আইনজীবী সমিতির হল রুমে এ শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।

শরীয়তপুর জেলা ও দায়রা জজ প্রশান্ত কুমার বিশ্বাস প্রধান অতিথি হিসেবে অনলাইন ভার্চুয়ালের মাধ্যমে নব-নির্বাচিত কার্যনির্বাহী সদস্যবৃন্দকে শপথ বাক্য পাঠ করান।

অ্যাডভোকেট এসকান্দার আলী খানের সভাপতিত্বে ও নব-নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট কামাল হামিদীর সঞ্চালনায় অনুষ্ঠিত শপথগ্রহণ অনুষ্ঠানে ভার্চুয়াল বক্তব্য রাখেন, জেলা ও দায়রা জজ প্রশান্ত কুমার বিশ্বাস, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: সালেহুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শরীয়তপুর সদরের বিজ্ঞ সিনিয়র সহকারী জজ এ এইচ এম তোয়াহ, জাজিরা বিজ্ঞ সহকারী জজ আবু বকর সিদ্দিকী। এছাড়া এ সময় নব-নির্বাচিত আইনজীবী সমিতির সদস্যবৃন্দসহ প্রমূখ আইনজীবীগণ উপস্থিত ছিলেন।

এ সময় নব-নির্বাচিত কমিটির সভাপতি এডভোকেট মোহাম্মদ হাতেম আলী মিয়া, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামাল হামিদী, সহ-সভাপতি অ্যাডভোকেট জালাল আহমেদ সবুজ, সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুবায়েত আনোয়ার (মনির), কোষাধ্যক্ষ এডভোকেট মো: আ: বাতেন ঢালী, লাইব্রেরী সম্পাদক অ্যাডভোকেট আনিসউদ্দিন তালুকদার, দপ্তর সম্পাদক নূরে আলম হিরু, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক জয়নাল আবেদীন, সদস্য এডভোকেট জাকির হোসেন তালুকদার, এডভোকেট মাহবুবা শিল্পী, এডভোকেট আকতারউজ্জামান, এডভোকেট আতাউর রহমান হাওলাদার ও এডভোকেট মিজানুর রহমান পিন্টু উপস্থিত থেকে তাদের শপথ বাক্য পাঠ করেন।

Facebook Comments Box