শুক্রবার ২৭ আগস্ট ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার) এর দিকনির্দেশনায় ও পুলিশ সুপার, এস. এম. আশরাফুজ্জামান এর তত্ত্বাবধানে জেলার সকল থানা ও বিট এলাকার বিভিন্ন মসজিদে জুম্মার নামাজের খুৎবার পূর্বে জেলা পুলিশের উদ্যোগে করোনা ভাইরাস (কোভিড-১৯)-এর বিস্তার রোধ, ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব রোধ, বিট পুলিশিং কার্যক্রম এবং চলমান বর্ষায় পানি বাহিত রোগ ও মাদক প্রতিরোধকল্পে মসজিদ ভিত্তিক জনসচেতনতামূলক প্রচারনা করা হয়।
এ সময় মসজিদে জনসচেতনতামূলক বক্তব্য প্রদান করেন সখিপুর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান হাওলাদার, ডামুড্যা থানার অফিসার ইনচার্জ মোঃ শরীফ আহমেদ সহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জবৃন্দ, ইন্সপেক্টরবৃন্দ ও জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।




মন্তব্য করুন