শরীয়তপুর জেলায় কর্মরত দুইজন পুলিশ কর্মকর্তার বদলী জনিত বিদায় সংবর্ধনা প্রদান করলেন পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান।
বুধবার ২২ সেপ্টেম্বর বিকাল ৩ টায় শরীয়তপুর পুলিশ সুপারের কার্যালয়ে সম্মেলন কক্ষে, জেলা পুলিশের আয়োজনে শরীয়তপুর জেলায় জেলা বিশেষ শাখার ডিআই-১ হিসেবে কর্মরত পুলিশ পরিদর্শক (নিঃ) আজহারুল ইসলাম এবং শহর ও যানবাহন শাখার পুলিশ পরিদর্শক জামাল হোসেন মীরকে বদলী জনিত বিদায় সংবর্ধনা ও স্মৃতি স্মারক প্রদান করেন পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সাইফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর), তানভীর হায়দারসহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জ বৃন্দ সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।




মন্তব্য করুন