শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। গত ২৬ অক্টোবর সদর উপজেলা রিটার্নিং অফিসার কর্তৃক এ ঘোষনা দেয়া হয়।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থী হলেন ৩নং ওয়ার্ডের মেম্বার মহব্বত হোসেন মাসুদ খান। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী মজিবর রহমান খোকন তাকে সমর্থন জানালে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

জেলা নির্বাচন কর্মকর্তা জাহিদ হাসান জানান, ওয়ার্ড সাধারণ সদস্যদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হলেও নির্বাচনী তফসিল অনুয়ায়ী ভোট শেষে অন্যদের সঙ্গে তাঁদের গেজেট প্রকাশ করা হবে।

সাংবাদিকদের জিজ্ঞাসাবাদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থী রুদ্রকর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার মহব্বত হোসেন মাসুদ খান বলেন, আমার একটাই স্বপ্ন আমি আমার ওয়ার্ড দক্ষিণ মাহমুদপুর এলাকার রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্টসহ সকল উন্নয়ন সম্পন্ন করবো। এবং আমার ওয়ার্ডকে আমি একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো। সব ধরনের অনিয়ম বন্ধ করবো এবং সার্বিক উন্নয়ন করতে আপ্রান চেষ্টা করে যাব। এরপর তিনি তার ওয়ার্ডবাসী ও প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানান।

Facebook Comments Box