রুদ্রবার্তা প্রতিবেদক ॥ শরীয়তপুরের ভেদরগঞ্জে রাহিমা বেগম (৩০) নামে এক গৃহিনী একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন। গত সোমবার রাত সাড়ে ১০ টার দিকে ভেদরগঞ্জ বাজারে অবস্থিত পদ্মা জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার ওই নারী তিনটি সন্তান জন্ম দেন। সন্তানদের মধ্যে তিনটিই মেয়ে।
প্রসূতি রাহিমা গোসাইরহাট উপজেলার গরিবেরচর ইউনিয়নের রশিদ হাওলাদার কান্দি গ্রামের মো. বাসেদ হাওলাদরের স্ত্রী। রাহিমা গৃহিনী, তার স্বামীর হোটেল ব্যবসা আছে।
রাহিমার পরিবারের সদস্যরা জানান, গত সোমবার বিকেলে হঠাৎ করে রাহিমার প্রসব ব্যথা উঠলে তাকে দ্রুত পদ্মা জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে ভর্তি করা হয়। সেখানে পদ্মা জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের গাইনি বিশেষজ্ঞ ডা. আম্বিয়া আলম (কনা) রাহিমার নর্মালে প্রসব করান। এ সময় রাহিমার তিনটি ফুটফুটে মেয়ে সন্তানের জন্ম দেন।
পদ্মা জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিটের চিকিৎসক ডা. আব্দুল মান্নান জানান, নবজাতকদের মধ্যে তিনজনই সুস্থ আছেন।
এদিকে, একসঙ্গে তিন সন্তান জন্ম দেয়ায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন গৃহবধূর স্বামী মো. বাসেদ হাওলাদর।

মন্তব্য করুন