শরীয়তপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে সিভিল সার্জন কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সিভিল সার্জন ডা. আব্দুল্লাহ আল-মুরাদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় চিকিৎসক, বিভিন্ন মিডিয়ার গণমাধ্যমকর্মী ও স্বাস্থ্য বিভাগের সেবাদানকারীরা উপস্থিত ছিলেন।

আগামী ১১ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত জেলার ছয় উপজেলা ও পাচ পৌরসভায় ১৬৩৮টি কেন্দ্রে একযোগে লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর পরিকল্পনা হাতে নিয়েছে স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে ৬ থেকে ১১ মাস পর্যন্ত ১৯ হাজার ৩৭০ শিশুদের নীল রঙয়ের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১লাখ ৫০’হাজার ৬১৮ শিশুকে লাল রঙয়ের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

ওরিয়েন্টেশন কর্মশালায় শিশুদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং উপস্থিত সাংবাদিকদের নিকট পরামর্শ চাওয়া হয়।

Facebook Comments Box