শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় আশ্রয়ণ-২ এর নির্মাণাধীন ঘর পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের চরনারায়ানপুর আশ্রয়ণ-২ প্রকল্পের তৃতীয় পর্যায়ের ১৬টি নির্মাণাধীন ঘর পরিদর্শন করেন। এ সময় ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি সহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

প্রকল্পের কাজ যাতে নির্ধারিত সময়ের মধ্য সম্পন্ন হয় সে জন্য নির্মাণাধীন ঘরের স্থানেই টয়লেট নির্মাণে ব্যবহৃত রিং স্ল্যাব প্রস্তুত সম্পন্ন হয়েছে। এসময় জেলা প্রশাসক ডিজাইন, ড্রয়িং এবং নির্ধারিত স্পেসিফিকেশন অনুযায়ী ঘর নির্মাণের বিষয়ে প্রকল্প সংশ্লিষ্ট সংকলকে নির্দেশনা দেন।

”আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার” এই শ্লোগানে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের ভূমিহীন ও গৃহহীন জনগোষ্ঠীকে আর্থসামাজিক কাঠামোর মূল ধারায় সংযুক্ত করণে আশ্রয়ণ প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রীর একটি অগ্রাধিকারমূলক প্রকল্প।

Facebook Comments Box