শরীয়তপুরের শ্রী শ্রী শ্যাম সুন্দর জিউ মন্দির, পালং হরিসভা (জেলা কেন্দ্রীয় মন্দির) এর নব-গঠিত আহ্ববায়ক কমিটিকে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। উক্ত কমিটিতে আহ্ববায়ক বাবু অনিক ঘটক চৌধুরী ও সদস্য সচিব সঞ্জয় কুমার দে সহ ৯ সদস্য বিশিষ্ট এই পরিচালনা কমিটিকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার হস্তান্তর করা হয়। গত মঙ্গলবার (১৫ মার্চ) সন্ধায় পালং হরিসভা কেন্দ্রীয় মন্দির প্রঙ্গনে নতুন এই মন্দির পরিচালনা কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বিভিন্ন সামাজিক ও ধর্মিয় সংগঠন।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে আগত ভক্তবৃন্দরা বলেন, বহুদিনের প্রত্যাশিত নবীণ ও প্রবীণ নেতৃত্বের সমন্বয়ে গঠিত এই কমিটি আমাদের জেলা কেন্দ্রীয় মন্দিরের বিভিন্ন অ-সম্পন্ন কাজগুলো যথাযথ ভাবে বাস্তবায়ন হবে বলে আমরা বিশ্বাস করি।

উল্লেখ্য যে, জেলা কেন্দ্রীয় মন্দ্রীরের মেয়াদ উত্তির্ণ পূর্বের পরিচালনা কমিটিকে বিলুপ্ত করে ইতিপূর্বে গঠিত নতুন এই পরিচালনা কমিটিকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার অর্পণ করা হয়।

Facebook Comments Box