মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ উপলক্ষে ‘জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, কর্ম ও বাংলাদেশের স্বাধীনতা ‘শীর্ষক সেমিনার করেন শরীয়তপুর বিচার বিভাগ।

সিনিয়র জেলা ও দায়রা জজ প্রশান্ত কুমার বিশ্বাস এর সভাপতিত্বে সকাল ৯ টায় জেলা দায়রা জজ প্রাঙ্গনে জাতীর জনক বঙ্গবন্ধুর মোড়ালে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে আদালত কক্ষে ‘জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, কর্ম ও বাংলাদেশের স্বাধীনতা নিয়ে বক্তব্য রাখেন, পিপি এডভোকেট মির্জা হযরত আলী, জিপি এডভোকেট আলমগীর মুন্সী, আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু সাঈদ, সহ ও অন্যান্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, পিপি এডভোকেট মির্জা হযরত আলী, জিপি এডভোকেট আলমগীর মুন্সী, আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট জহিরুল, সাধারণ সম্পাদক আবু সাঈদ,অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোসাঃ রেহানা আক্তার, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো:সালেহুজ্জামান ও অন্যান্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটবৃন্দ সহ সকল কর্মচারী ও কর্মকর্তাবৃন্দ।

Facebook Comments Box