পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, পাকিস্তানের সামরিক শাসক জেনারেল আইয়ুব খান ছাত্রদের হাতে অস্ত্র তুলে দেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর ওই আইয়ুবের পদাঙ্ক অনুসরণ করে
জিয়াউর রহমান, এরশাদ ও খালেদা জিয়া ছাত্রদের অস্ত্র দিয়েছিলো। তাদের আমলে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিলো। তাদের আমলে দেশের বিশ্ববিদ্যালয়গুলো অস্ত্রের ঝনঝনানিতে পরিণত হয়েছিলো।
আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ১৯৯৫ সালের ১২ সেপ্টেম্বর শাপলা চত্ত্বরে ছাত্রদের হাতে বই- খাতা–কলম তুলে দিয়ে বলেছিলেন ” অস্ত্র নয় বই কাগজ কলমই হচ্ছে ছাত্রদের প্রকৃত হাতিয়ার।”
স্বাধীনতার সূর্বণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে সোমবার (২৮ মার্চ) দুপুরে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িষারের শহীদ নজরুল উচ্চ বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় এসে শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানের করতে কাজ করে চলছেন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে একটি যুগোপযোগী ও আন্তর্জাতিক মানের শিক্ষানীতি করেছেন। গত ১৩ বছরে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্রের ঝনঝনানি নেই, অস্ত্রের মহড়া নেই, সেশন জট নেই। বছরের প্রথমদিন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া শেখ হাসিনার সরকারের অনন্য কৃতিত্ব। বিনামূল্যে সম্পূর্ণ রঙ্গীন পাঠ্যপুস্তক বিতরণ বিশ্বে অনন্য দৃষ্টান্ত। তাঁর কারণেই দেশে নতুন নতুন বিশ্ববিদ্যালয় হচ্ছে। শিক্ষকদেরও মর্যাদা বৃদ্ধি করা হচ্ছে।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি পারভীন চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মো. নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাশেদুজ্জামান।
উপমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, তোমরা সৌভাগ্যবান তোমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মতো শিক্ষাবান্ধব সরকার প্রধান পেয়েছো। পৃথিবীর ইতিহাসে এমন শিক্ষাবান্ধব সরকার প্রধান আর নেই। যিনি আগামী নির্বাচন নয়, আগামী প্রজন্মের কথা ভাবেন। তাদের জন্য আগামীর বাসযোগ্য বিশ্বমানের বাংলাদেশ গড়তে কাজ করে চলেছেন। তাই আগামী নির্বাচনেও পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হয়ে পৃথিবীর ইতিহাসে বিরল দৃষ্টান্ত স্থাপন করবেন।
এসময় উপস্থিত ছিলেন, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক মাল, সাধারণ সম্পাদক মাস্টার হাসানুজ্জামান খোকন, সখিপুর থানার সাধারন সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার, নড়িয়া উপজেলা ভাইস-চেয়ারম্যান জাকির বেপারী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, ঘড়িষার ইউপি চেয়ারম্যান আব্দুর রব খান, ডিঙ্গামানিক ইউপির সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসাইন খান, উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা জোবায়দা হক অজান্তা, ছাত্রলীগের আহবায়ক আসাদুজ্জামান বিপ্লব, কলেজের আহবায়ক ইমরান খালাসী প্রমূখ।
এনামুল হক শামীম বলেন, দেশের নারী শিক্ষা, নারী উন্নয়ন ও ক্ষমতায়নে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আমলে সরকারের উচ্চ পর্যায় থেকে শুরু করে স্থানীয় প্রশাসন ও তৃণমূল পর্যন্ত নারীর ক্ষমতায়নের প্রসার ঘটেছে। বাংলাদেশের ইতিহাসে তিনিই প্রথম তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর পদে নারীকে বসিয়েছেন। তার নেতৃত্বাধীন জাতীয় সংসদে প্রথম নারী সংসদ উপনেতা হয়েছেন। জাতীয় সংসদের স্পিকার পদে নারী বসিয়েছেন। বাংলাদেশের নারীরা এখন এভারেস্ট জয় করে, বিমানের পাইলট হয়। সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীসহ সামরিক বাহিনীতে নারীদের অধিক অংশগ্রহণ এবং গুরুত্বপূর্ণ ও উচ্চ পদগুলোতে নারীদের নিয়োগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময় ব্যাপকভাবে সম্প্রসারিত হয়েছে। তিনিই বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য, উচ্চ আদালতের বিচারপতি, নারীদের সেনাবাহিনীতে উচ্চ পদে আসীন করেছেন। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে জননেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে।
পরে এরআগে নড়িয়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভায় ও পরে ঝিঝারী উপসী তারাপ্রসন্ন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহন করেন উপমন্ত্রী।
Facebook Comments Box

মন্তব্য করুন