শরীয়তপুরের ডোমসার বাজার কেন্দ্রীয় জামে মসজিদ ও মাদ্রাসায়, বি.জি.গ্রুপ এর পক্ষ থেকে ১২ মার্চ মঙ্গলবার দোয়া ও ইফতারের আয়োজন করা হয়েছে।
বি.জি.গ্রুপ, শরীয়তপুর জেলার একটি সমাজিক সংগঠন, যার মুল উদ্দেশ্য সমাজের সকল ভালো কাজে অংশ গ্রহণ করা, যেমন, অসহায় মানুষের পাশে দাড়ানো,গরীব মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ করে দেয়া,এরূপ, আর এই বি. জি.গ্রুপ এর পক্ষ থেকে আজ, ডোমসার বাজার মাদ্রাসার এতিম অসহায় শিশুদের কে নিয়ে ও রোজাদার ব্যক্তিদের নিয়ে ইফতার ও দোয়ার আয়োজন করা হয়।
উক্ত ইফতার ও দোয়ার অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর পৌরসভা মেয়র এডভোকেট মোঃ পারভেজ রহমান জন, শরীয়তপুর পৌরসভার সাবেক মেয়র মোঃ রফিকুল ইসলাম কোতোয়াল ও ডোমসার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মাস্টার মজিবুর রহমান খান।
এ সময়ে ইফতার ও দোয়া অনুষ্ঠানে, দোয়া করেন ডোমসার বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম সাহেব মুফতি আব্দুর রাজ্জাক
উক্ত দোয়া ও ইফতারে আরো ডোমসার সহ শরীয়তপুরের অন্যান লোকজন উপস্থিত ছিলেন, এবং ইফতারে অংশ গ্রহণ করেন এবং বি. জি.গ্রুপ এর জন্য দোয়া করেন।

মন্তব্য করুন