শরীয়তপুর জেলার কর্মরত সকল সাংবাদিকদের সাথে নব নিযুক্ত পুলিশ সুপার মো: সাইফুল হক-এর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুধবার ২৪ আগষ্ট জেলা পুলিশের আয়োজনে জেলা সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বুধবার বেলা ১১ টায় শরীয়তপুরর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে, পুলিশ সুপারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতো বিনিময় সভায়, অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার নড়িয়া সার্কেল এসএম মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার গোসাইরহাট সার্কেল আবু সাঈদ, ডিআইও-১ শাহরিয়ার হোসেন উপস্থিত ছিলেন।
মতো বিনময় সভায় নারী নির্যাতন, বাল্য বিবাহ, মাদক, সন্ত্রাসসহ সামাজের সকল অপরাধ নিয়ন্ত্রণে বিভিন্ন দিক গুরুত্বারোপ করা হয়। সামাজিক অপরাধ নিয়ন্ত্রণ করে সুশাসন প্রতিষ্ঠার জন্য সাংবাদিকদের সহায়তা চান পুলিশ সুপার।
পুলিশ সুপার মো: সাইফুল হক ফরিদপুর জেলার ভাঙ্গা থানার হামিরদী গ্রামে ১৯৭৭ সালের জন্মগ্রহণ করেন তার নাম মোঃ আব্দুল মান্নান মাতার নাম মৃত মজিরন নেছা। তিনি খুলনা পাবলিক কলেজ থেকে এসএসসি এবং এইচএসসি (বিজ্ঞান বিভাগ) হতে প্রথম বিভাগের উত্তীর্ণ হন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা (সম্মান) এবং এমএ ডিগ্রী সম্পন্ন করেন। তিনি ০২/০৭/২০০৫ তারিখে ২৪তম পুলিশ ক্যাডার সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। তিনি এ পি বি এন, র্যাব, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির স্টাফ অফিসার, সিআইডি, ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার, ইন্ডাস্ট্রিয়াল পুলিশে কাজ করেছেন। ডিসি হিসেবে কেএমপি ও ডিএমপিতে কর্মরত ছিলেন। তিনি জাতিসংঘ ইউএন মিশন (পূর্ব তিমুর) সাফল্যের সাথে সম্পন্ন করেছেন। ব্যক্তি জীবনে তিনি বিবাহিত তার সহধর্মিনী মোহছেনা বেগম ২৬ তম বিসিএস শিক্ষা ক্যাডারের সহকারী পরিচালক হিসেবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরে কর্মরত আছেন। তিনি দুই কন্যা সন্তানের বাবা। তিনি ভারত, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চীন, পূর্ব তিমুর সফর করেছেন। এই কর্মকর্তা ২৩-৮-২০২২ তারিখে শরীয়তপুর জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।

মন্তব্য করুন