ইলিশের প্রধান প্রজনন মৌসুমে “মা ইলিশ সংরক্ষণ অভিযান”-২০২২ বাস্তবায়নে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সোমবার ৩ অক্টোবর জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনের কক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গাজী শরিফুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ভাস্কর সাহা, অতিরিক্ত জেলা রেজিস্ট্রেট মোহাম্মদ তালুত, জেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার কর্মকারসহ সকল উপজেলা নির্বাহী অফিসারগণ, থানা প্রতিনিধি গণ এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী প্রমুখ।

এ “মা ইলিশ সংরক্ষণ অভিযান”-২০২২ বাস্তবায়নে কঠোর পদক্ষেপ গ্রহণ করার শপথ নেয়া হয়। উপজেলা ভিত্তিক সচেতনতা মূলক সভা-সেমিনার করার জন্য উপজেলা নির্বাহী অফিসারদের নির্দেশ দেয়া হয়।

Facebook Comments Box