শরীয়তপুর জেলা এলপিজি এজেন্ট এসোসিয়েশন-এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদকে ফুল দিয়ে শুভেচ্ছা প্রদান করা হয়। বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেল ৪টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ে এ শুভেচ্ছা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা এলপিজি এজেন্ট এসোসিয়েশনের সভাপতি বিশিষ্ট সাংবাদিক শহীদুল ইসলাম পাইলট, সাধারণ সম্পাদক মাহিনুর সরদার, সহ-সভাপতি সার্জেন্ট(অব:) সেলিম মিয়া, দপ্তর সম্পাদক জয়ন্ত দাস ও কোষাধ্যক্ষ বেলায়েত হোসেন প্রমূখ।

Facebook Comments Box