৫ম শ্রেণীর স্কুলের শিক্ষার্থী হৃদয় খান নিবির হত্যার ঘটনায় হত্যাকারী ও পরিকল্পনাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে শরীয়তপুর জেলা শহরে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধ অনুষ্ঠিত হয়েছে।

২ আগস্ট বুধবার সকাল ১০টায় জেলা শহরে শিশু কানন কিন্ডার গার্টেন স্কুলের সামনে, শিক্ষার্থীদের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদল কৃষ্ণ পাল সহ অন্যন্য শিক্ষক শিক্ষক, নিহত শিশু নিবির এর মা নিপা আকতার, দাদা মমিন খান, জলিল খান, খলিল খান, অলি উল্লাহ খান, আজগর খান, অংশগ্রহণ করেন। এছাড়াও শিশু কানন কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষক মন্ডলী ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের শতাধিক অভিভাবকগন অংশ নেয়। নিহত শিক্ষার্থী হৃদয় খান নিবির শিশু কানন কিন্ডার গার্টেন স্কুলের ৫ম শ্রেণীর ছাত্র।

এ সময় মানববন্ধনকারীরা শিশু নিবিরকে হত্যার পরিকল্পনাকারী ও হত্যাকারীদের ফাঁসি দাবী করে বিভিন্ন শ্লোগান দেয়। মানববন্ধন শেষে তাঁরা শরীয়তপুর জেলা প্রশাসক ও শরীয়তপুর পুলিশ সুপার নিকট একটি স্বরকলিপি প্রদান করেন।

উল্লেখ থাকে যে, গত ৩১ জুলাই সোমবার বিকেল অনুমান সাড়ে ৫টায় সদর উপজেলার খিলগাঁও গ্রামের মালয়েশিয়া প্রবাসি মনির হোসেন খানের ছেলে শরীয়তপুর শিশু কানন কিন্ডার গার্টেন স্কুলের ৫ম শ্রেণীতে পড়ুয়া ছাত্র হৃদয় খান নিবিড় (১১) কে নিজ বাড়ির পাশে রাস্তা থেকে অপহরন করে নিয়ে গলাটিপে ও মাথায় আঘাত করে হত্যা করে মাটি চাপা দেয়। এরপর শিশু নিবিরের মাকে ফোন করে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবী করে। পুলিশ এ ঘটনায় মূল হত্যাকারী ঐ বাড়ির ভাড়াটিয়া সিয়াম সহ ৪ জনকে গ্রেফতার করে কোর্টে সোপর্দ করেছে। তাঁরা মানববন্ধন কর্মসূচীতে শিশু নিবিড়ের হত্যাকারী ও পরিকল্পনাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।

Facebook Comments Box