শরীয়তপুর সদর উপজেলা পরিষদের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনদের সাথে মতবিনিময় করলেন শরীয়তপুরের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ।

সদর উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার ৩ আগষ্ট মতবিনিময়কালে জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ বলেন, শরীয়তপুর একটি উন্নয়ন সম্ভবনাময় জেলা। পদ্মা সেতু এ উন্নয়নকে আরও ত্বরান্বিত করেছে। তাই পদ্মা সেতুর সুফল পেতে শরীয়তপুর টু পদ্মাসেতুর (এপ্রাচ) সড়ক উন্নয়ন দ্রুত প্রয়োজন। তাই আমার প্রথম কাজ হচ্ছে এ সড়কের ভূমি অধিগ্রহণের কাজ ৩ মাসের মধ্যে সমাপ্ত করা, খালগুলো সচল করে শহরের সৌন্দর্য ফিরিয়ে আনা, আগামী সংসদ নির্বাচন পূর্বক যত উন্নয়ন কাজ আছে, তা দ্রুততম সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করা, মাননীয় প্রধানমন্ত্রী সবচেয়ে বড় অবদান আশ্রায়ণ প্রকল্পের কাজ আবার শুরু হওয়ার পূর্বে সঠিক তালিকা সম্পূর্ণ করাসহ ফেসবুক গুজবে সতর্কতা অবলম্বন, জঙ্গিবাদ দমনে মসজিদভিত্তিক ইমামদের আলোচনা যাতে হয় সেদিকে জনপ্রতিনিধিদের পরামর্শ প্রদান নিয়ে আলোচনা করা হয়।

সদর উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশের সভাপতিত্বে এ সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হাসেম তপাদার, সহকারী কমিশনার (নেজারত) আ: রহিম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণের টিএস ডা. ছানাউল্লাহ, সদর উপজেলা কৃষি অফিসার অলি হালদার, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ফারুক আহম্মেদ তালুকদার ও মহিলা ভাইস চেয়ারম্যান সামিনা ইয়াসমিনসহ সদর উপজেলা পরিষদের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box