শরীয়তপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ২০২২-২৩ অর্থ বছরে অগ্নিকান্ডে ও বিভিন্ন প্রকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত, অসহায় ও দু:স্থ ৩০জনসাধারণের মাঝে বিনামূল্যে ঢেউটিন ও গৃহনির্মাণ বাবদ নগদ অর্থ ৬’হাজার টাকার চেক বিতরণ করা হয় এবং ০৫ জন গরীব মেধাবী ছাত্রীকে ৫টি সাইকেল প্রদান করা হয়।
বৃহস্পতিবার ৩ আগষ্ট সদর উপজেলা চত্বরে জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ উপস্থিত থেকে এ ঢেউটিন, নগদ অর্থ ও সাইকেল প্রদান করেন।

এ সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হাসেম তপাদার, সদর উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ফারুক আহমেদ তালুকদার ও মহিলা ভাইস চেয়ারম্যান সামিনা ইয়াসমিনসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন