শরীয়তপুর জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে এবং জেলা পরিষদ, শরীয়তপুরের সহযোগিতায় জেলা লিগ্যাল এইড অফিসের সম্মুখে সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। সুপেয় পানির ব্যবস্থাপনার জন্য একটি পানি বিশুদ্ধকরণ মেশিন/ফিল্টার স্থাপন করা হয়েছে যা প্রতি ঘন্টায় ১২০ লিটার পানি সরবরাহ করবে।
লিগ্যাল এইড অফিস সহ আদালতে আগত বিচারপ্রার্থী ও সংশ্লিষ্ট সকলের জন্য উক্ত সেবা উন্মুক্ত রাখা হয়েছে। ৮ অক্টোবর রোববার, ২০২৩ খ্রি: সকালে জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান উক্ত সেবার উদ্বোধন করেন। উক্ত সেবার দ্বারা আদালতের কর্মচারী, আইনজীবী, বিচার প্রার্থীসহ সংশ্লিষ্ট সকলে ব্যাপকভাবে উপকৃত হচ্ছেন।
উল্লেখ্য, জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান স্যারের অনুরোধে ও অনুপ্রেরণায় শরীয়তপুর জেলা পরিষদের সদস্য আসমা আক্তার উক্ত সেবার অর্থায়ন করেন।

মন্তব্য করুন