শরীয়তপুরের সরকারি শিশু সদন পরিবারে দুই শিশু মৃত্যুতে দোয়া ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (১৫ অক্টোবর) দুপুর বাদ যহুর শিশু পরিবার ভবনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় দুই শিশুর অকাল মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করে তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা সমাজসেবা অফিসার বিশ্বজিৎ বৈদ্য সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

উল্লেখ্য- গত ১১ অক্টোবর দুপুরে সরকারি শিশু পরিবারের দুই শিশু পুকুরের পানিতে ডুবে মারা যায়। এই ঘটনায় দুটি তদন্ত কমিটি করা হয়েছে।

মারা যাওয়া ওই দুই শিশুরা হলেন, শরীয়তপুরের ডামুড্যা উপজেলার চর গংগেসকাঠি গ্রামের মৃত আলী আহাম্মদ বয়াতীর ছেলে মো.সোহেল বয়াতি (১০) ও গোসাইরহাট উপজেলার মাঝেরচর গ্রামের মৃত মাহমুদুল হাসানের ছেলে মো. সাদিকুল ইসলাম (১১)।

 

Facebook Comments Box