আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন), শরীয়তপুর সদরের মনোহর বাজার সংলগ্ন দক্ষিণ মধ্যপাড়া শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের আয়োজনে শরীয়তপুরে শ্রী শ্রী জগন্নাথদেবের শুভ রথযাত্রা মহোৎসবে বর্ণাঢ্য শোভাযাত্রা উদযাপিত হয়েছে। শনিবার ভোরে মঙ্গল আরতি দিয়ে শুরু হয়ে গুরুপূজা, ভগবত পাঠ, ভজন-কীর্তনসহ দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানমালার মধ্য দিয়ে মহাসমারোহে রথযাত্রা উদযাপিত হয়।
বিকেল সাড়ে ৩টায় মনোহর বাজার সংলগ্ন দক্ষিণ মধ্যপাড়া শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে শ্রী শ্রী জগন্নাথদেবের শুভ রথযাত্রা মহোৎসব উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুরের সুযোগ্য জেলা প্রশাসক কাজী আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর যুগ্ম জেলা ও দায়রা জজ রিপতি কুমার বিশ্বাস, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর হায়দার শাওন, সাবেক অধ্যক্ষ রনপ্রিয় বাস অধিকারী।
আলোচনা সভা শেষে বিকেল সাড়ে ৪টার দিকে মনোহর বাজার থেকে জগন্নাথদেবের রথযাত্রার মহাশোভাযাত্রা শুরু হয়। এই রথাযাত্রার উপস্থিত ছিলেন, বিভিন্ন ধর্মীয় সংগঠন ছাড়াও জেলার বিভিন্ন পেশাজীবী ও ব্যবসায়ী সংগঠন।
জগন্নাথদেবের রথযাত্রার মহাশোভাযাত্রাটি মনোহর বাজার থেকে শুরু হয়ে মনোহর বাজার মোড় হয়ে আংগারিয়া বড় ব্রিজ দিয়ে আংগারিয়া বাগচি বাজার গিয়ে শেষ হয়। আগামী ২২ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে সম্পন্ন হবে রথযাত্রা মহোৎসব।

Facebook Comments Box