গত ২৪ জুলাই ২০১৮ মঙ্গলবার দৈনিক রুদ্রবার্তা পত্রিকায় প্রথম পৃষ্ঠার ৩ কলামে “শরীয়তপুরে সাংবাদিককে জীবন নাশের হুমকি” শিরোনামে প্রকাশিত সংবাদের লিখিত প্রতিবাদ জানিয়েছেন শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিয়াউর রহমান। তিনি তার লিখিত প্রতিবাদে বলেন, যে সংবাদটি প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ অসত্য ও উদ্দেশ্য প্রণোদিত। আমার কর্মজীবনে সরকারী কর্মকান্ডকে প্রশ্নবিদ্ধ করার জন্য এ সংবাদ পরিবেশন এক হীন প্রচেষ্টা মাত্র। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন উপজেলা নির্বাহী অফিসার হিসাবে শরীয়তপুর সদর উপজেলায় আমি আমার কর্মকান্ড দায়িত্ব নিষ্ঠা ও সততার সাথে পালন করে আসছি। এছাড়া সকল প্রিন্টিং ও ইলেক্ট্রনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিকগণ আমার কাছ থেকে পেশাগত সহযোগিতা পেয়ে আসছে। প্রকাশিত সংবাদটিতে যে তথ্য দেওয়া হয়েছে তা অসত্য ও বস্তুনিষ্ঠ নয়।
উল্লেখ্য যে আমি একজন সরকারী কর্মকর্তা হিসাবে (উপজেলা নির্বাহী অফিসার) কোন স্থানীয় সাংবাদিককে প্রাণ নাশের হুমকি বা তার সাথে কোন অসংলগ্ন কোন কথা হয়নি। এছাড়া আমার বিরুদ্ধে থানায় কোন জিডি হয়নি।

Facebook Comments Box