জ্ঞান-বিজ্ঞানের প্রসার এবং তরুণ প্রজন্মের মধ্যে বিজ্ঞানমনস্কতা বৃদ্ধির লক্ষ্যে ভেদরগঞ্জে দুই দিনব্যাপী ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছে। শনিবার (২৭ জানুয়ারী) সকাল ১০টায় ভেদরগঞ্জ হেডকোয়ার্টার সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ রাজিবুল ইসলাম মেলার শুভ উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইমামুল হাফিজ নাদিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ গিয়াসউদ্দিন, একাডেমির সুপারভাইজার মোঃ মস্তফা কামাল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং ছাত্র-ছাত্রীরা।

মেলায় বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা তাদের তৈরি বিজ্ঞান প্রকল্প প্রদর্শন করছে। এছাড়াও, বিজ্ঞান বিষয়ক বিভিন্ন স্টল, কুইজ প্রতিযোগিতা, এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মেলার আয়োজকরা আশা করছেন, এই মেলার মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে বিজ্ঞানমনস্কতা বৃদ্ধি পাবে এবং তারা বিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগিয়ে দেশ ও জাতির উন্নয়নে অবদান রাখবে।

Facebook Comments Box