২৫ মার্চ সোমবার দুপুরে সদর উপজেলার পালং বাজারে অবৈধ পলিথিন বিরোধী ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত ১ টি দোকান হতে আনুমানিক ৪০ কেজি অবৈধ পলিথিন জব্দ করেন এবং ২৫’শ টাকা জরিমানা ধার্য ও আদায় করেন। এ আদালতে নেতৃত্ব প্রদান করেন জেলা প্রশাসকের কার্যালয় শরীয়তপুরের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আসিফ হায়দার। এতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর শরীয়তপুর এর সহকারী পরিচালক মোঃ রাসেল নোমান।

Facebook Comments Box