“রক্ত দিন জীবন বাচান, মানবতার আহ্বানে রক্তের সন্ধানে শরীয়তপুরে” শ্লোগানে রক্তের সন্ধানে শরীয়তপুরে’ এর সাংগঠনিক কাজের বিবরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (৩ আগস্ট) বিকেল ৪ টার দিকে সুরক্ষা ডিজিটাল ডায়াগণষ্টিক সেন্টারের সার্বিক সহযোগিতায় শরীয়তপুর শিল্পকলা একাডেমি সংলগ্ন শরীয়তপুর রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা কার্যালয়ে এ সাংগঠনিক কাজের বিবরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্ণীতি দমন কমিশন শরীয়তপুরের পিপি অ্যাডভোকেট রাশেদুল হাসান মাসুম।
সাংগঠনিক কাজের বিবরণ ও আলোচনা সভায় বিশিষ্ট সমাজ সেবক মিলন গাজীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানবাধিকার কমিশন শরীয়তপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মাসুদুর রহমান মাসুদ, জেড. এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন বিভাগের এ্যাসিসটেন্ট প্রফেসর মো. মনির হোসেন, এসডিও’র নির্বাহী পরিচালক মাহবুবুর রহমান, বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী মো. সেলিম ঢালী, হাজী শরীয়তউল্লাহ ক্লিনিকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নয়ন সরকার।
এ সময় “রক্তের সন্ধানে শরীয়তপুরে” সংগঠনের প্রতিষ্ঠাতা শাহরিয়ার ইমন, শামীম রেজা, কেএম সাগরসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় অতিথি ও সংগঠনের প্রতিষ্ঠাতারা বলেন, এ সংগঠনটি বিনামূল্যে রোগীদেরকে রক্ত দিয়ে থাকে। শুধু তাই নয় শিশু জন্মের গর্ভবর্তী মায়ের রক্তের প্রয়োজন হতে পারে, তাই আগে থেকে দুইজন রক্তদাতা প্রস্তুত করে রাখার জন্য প্রতিটি পরিবারকে সচেতন করেন। এ সংগঠনের লক্ষ হচ্ছে রক্তের অভাবে কোন রোগী যেন মারা না যায়।
Facebook Comments Box

মন্তব্য করুন