‘স্মার্ট ভূমি সেবা স্মার্ট নাগরিক’এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার ৮ জুন সকালে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় ভূমি সেবা সপ্তাহ ২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়। ভূমি সেবা সপ্তাহের শুভ উদ্বোধন করেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজিবুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইমামুল হাফিজ নাদিম, ভেদরগঞ্জ উপজেলার সকল ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা/ কর্মচারীবৃন্দ, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সেবা প্রত্যাশীগণ। উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে স্মার্ট ভুমিসেবা সম্পর্কে জনগণকে সচেতন করা ও অনলাইনে সেবা গ্রহণে উদ্বুদ্ধ করার বিষয়ে গুরুত্বআরোপ করেন। সহকারী কমিশনার (ভূমি) ইমামুল হাফিজ নাদিম তার বক্তব্যে উপজেলা ভূমি অফিসে স্থাপিত সেবা বুথ এবং সেবা সংশ্লিষ্ট বিষয়ে বুথ থেকে জনগণের সপ্তাহব্যাপী সকল জিজ্ঞাসার সরাসরি উত্তর প্রদানের ব্যবস্থার কথা জানান। ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী উপজেলা ভূমি অফিস ভূমি সেবাকে সহজলভ্য ও জনবান্ধব করে গড়ে তোলার লক্ষে কাজ করছেন বলে তিনি জানান। ১৪ জুন পর্যন্ত ভূমি সেবা সপ্তাহ চলমান থাকবে।

Facebook Comments Box