জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে র‌্যালী ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প আয়োজিত হয়েছে। শরীয়তপুর জেলা সিভিল সার্জনের উদ্যোগে এই মেডিক্যাল ক্যাম্প আয়োজন করা হয়।
বুধবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৯ টায় সিভিল সার্জন অফিসের সামনে থেকে শরীয়তপুর জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ খলিলুর রহমানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করে জেলা শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করে। পরে একটি ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন করা হয়।
সিভিল সার্জন অফিসে ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদোবাধন করেন, শরীয়তপুর সিভিল সার্জন ডাঃ মোঃ খলিলুর রহমান।
মেডিক্যাল ক্যাম্পে বিনামূল্যে রক্ত পরীক্ষা, বিনামূল্যে ঔষধ বিতরণ ও ফ্রি মেডিক্যাল চেকআপ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ডাঃ মোঃ আব্দুস সোবাহান, জেলা পাবলিক হেল্থ নার্স শিউলী আক্তার, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মাহাবুবুর রহমান, স্বাস্থ্য তত্ত্বাবধায়ক আবুল কাসেম আজাদ সহ সিভিল সার্জন অফিসের কর্মকর্তা কর্মচারী ও মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

Facebook Comments Box