দীর্ঘবছর পর খানাখন্দ রাস্তার কাজ শুরু হওয়ায় বেজায় খুশি শরীয়তপুর সদর উপজেলার আটং পাটনীগাঁও এর বাসিন্দা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, অনেক বছর ধরে অবহেলিত পাঁটনীগাঁও গ্রামের খানাখন্দে ভরা রাস্তাটির পুনঃনির্মাণ কাজ চলছে।
গ্রামের বাসিন্দা সুরঞ্জিত মন্ডল বলেন, এই রাস্তা দীর্ঘবছর যাবৎ খারাপ ছিলো। শরীয়তপুর যেতে অনেক কষ্ট হতো। রোগী নিয়ে যাওয়ার সময় রাস্তায় মারা যেত। এখন রাস্তার কাজ হচ্ছে আমরা অনেক খুশি।
আরেক বাসিন্দা উত্তম কুমার মন্ডল বলেন, এই রাস্তাটি অন্তত গুরুত্বপূর্ণ। কারণ এটা গ্রামের প্রধান সড়ক। এই রাস্তাটি দিয়ে আমাদের স্কুল,কলেজ,হাট বাজারে যেতে হয়। পাঁটনী গাঁও ও ধামসি গ্রাম, এই দুই গ্রামের হাজারো মানুষের যাতায়তের একটি মাত্র রাস্তা। এটা হলে সবাই উপকৃত হবো। কারণ এখানে কৃষক ও মৎস চাষি আছে সবাই বিশেষ ভাবে উপকৃত হবে। আমাদের এই রাস্তাটি সম্পূর্ণ কাজ করার জন্য সরকারকে ধন্যবাদ। রাস্তার কাজটি করছেন শরীয়তপুরের আঁখিএন্টারপ্রাইজ। পরিচালক নারয়াণপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান কামাল ঢালী বলেন,আমি শরীয়তপুর সদর উপজেলার আটং পাটনীগাঁও এর ১১৭০ মিটার রাস্তার কাজ লটারির মাধ্যমে পাই। রাস্তাটির অবস্থা খুবই খারাপ। আমি মোটরসাইকেল আসতে পারি নেই। পায়ে হেঁটে আসতেও খুবই কষ্ট হয়েছিল। রাস্তা ছিল না,অনেক উঁচা নিচা রাস্তা ছিল। সেই জায়গায় এখন রাস্তাটি সম্পূর্ণ হচ্ছে। এই রাস্তাটি এলাকাবাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। রাস্তাটি হওয়াতে এলাকার মানুষ অনেকেই দোআ করে।

Facebook Comments Box