শরীয়তপুর জেলা সিএনজি, অটোরিক্সা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি এবং শরীয়তপুর জেলা সিএনজি, অটোরিক্সা হালকাযান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি ও বিশিষ্ট শ্রমিক নেতা হেমায়েত হোসেন লাবলু খান এর পবিত্র ওমরাহ হজ্ব পালন গমন উপলক্ষে মিলাদ মাহফিল ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর ২০২৪) সন্ধ্যায় শরীয়তপুর জেলা সিএনজি, অটোরিক্সা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন এবং শরীয়তপুর জেলা সিএনজি, অটোরিক্সা হালকাযান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে সার্কিট হাউস রোডে সংগঠনের জেলা কার্যালয়ে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় বিশিষ্ট শ্রমিক নেতা হেমায়েত হোসেন লাবলু খান সহ দেশবাসীর কল্যাণের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।এছাড়াও অনুষ্ঠানে হেমায়েত হোসেন লাবলু খান সংগঠনের নেতৃবৃন্দের ফুলেল ভালোবাসায় সিক্ত হন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা সিএনজি, অটোরিক্সা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন বেপারী, শরীয়তপুর জেলা সিএনজি, অটোরিক্সা হালকাযান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোঃ রোকন সরদার সহ বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।

Facebook Comments Box