ভেদরগঞ্জ উপজেলায় রামভদ্রপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রবিবার সন্ধা ৭ টার দিকে মহিষকান্দি বাবে জামে মসজিদের পাশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ভেদরগঞ্জ উপজেলা যুবলীগের সহ-সভাপতি খোকন দালাল। তিনি বক্তব্যে বলেন, দেশ স্বাধীন হওয়ার পিছনে বঙ্গবন্ধুর ভূমিকা অন্যতম এবং তারই কন্যা জননেত্রী শেখ হাসিনা বর্তমান বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে গড়ে তুলেছেন, শেখ হাসিনার সরকার বারবার দরকার। পরে তিনি আগামী নির্বাচনে সকলকে নৌকায় ভোট দেওয়ার আহবান জানান।
আরও উপস্থিত ছিলেন ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর দালাল, যুবলীগ নেতা মোশাররফ দালাল, চান মিয়া দালাল, মিন্টু দালাল, আন্টু দলাল, ফারুক দালাল, শাহআলম দালাল, রাসেল দালাল, ছাত্রলীগ সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন হিরু, ছাত্রলীগ নেতা তছলিম দালাল, তুষার দালাল, শাওন দালাল, নাহিদ দালালসহ এলাকার সুজন ব্যক্তিবর্গ সহ সকল সংগঠনের লোকজন।
Facebook Comments Box




মন্তব্য করুন