ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় শহরের উত্তর বাজার সংলগ্ন একটি অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলন শেষে আগামী দুই বছরের জন্য নতুন কমিটি ঘোষনা করা হয়। নতুন কমিটিতে মোঃ তারেক জামিলকে সভাপতি, মোঃ আবু বকরকে সহ-সভাপতি ও ইউসুফ আবরারকে সেক্রেটারি করা হয়েছে।

সদ্য সাবেক সভাপতি মাষ্টার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম আজিজুল হক। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলা সভাপতি এস এম আহসান হাবীব, বাংলাদেশ মুজাহিদ কমিটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ কেরামত আলী, ইসলামী আন্দোলনের সাবেক জেলা সভাপতি মুফতি তোফায়েল আহমেদ কাসেমী।

বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারী মুফতি সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওঃ হযরত আলী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ছিদ্দিকুর রহমান, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক হুসাইন মুহাম্মাদ ইলিয়াছ, শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি ফিরোজ আলম ঢালী, ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি নুরে আলম সিদ্দিকী প্রমুখ।

Facebook Comments Box