শরীয়তপুরে জেলা প্রশাসনের আয়োজনে বিনামূল্যে অর্থোপেডিক্স বিষয়ক চিকিৎসা সেবা দেয়া হয়েছে।

সোমবার সকালে শিল্পকলা মাঠে এই চিকিৎসা সেবার আয়োজন করা হয়। এতে চিকিৎসা নেন অন্তত শতাধিক সেবাপ্রার্থীরা।

শরীয়তপুরের জেলা প্রশাসক মোঃ আশরাফ উদ্দিন জানান, তারুণ্যের উৎসবকে সামনে রেখে জেলার নানা বয়সী মানুষের জন্য অর্থোপেডিক্স বিষয়ক চিকিৎসা সেবার আয়োজন করা হয়। ঢাকা পঙ্গু হাসপাতালের কনসালটেন্ট (অর্থো সার্জারি) ডা. দিবাকর সরকার এ চিকিৎসা সেবা প্রদান করেন।

বিনামূল্যে এ চিকিৎসা সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। আর আগামীতেও ধারাবাহিকভাবে এই অর্থোপেডিক্স চিকিৎসা সেবা দেয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসন।

এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদিয়া জেরিন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) পিংকি সাহা, সহকারী কমিশনার সোহেল রানা ও অন্যান্যরা।

Facebook Comments Box