“বোন তোমার ভয় নাই, ভাই তোমার মরে নাই”—এমন স্লোগান সামনে রেখে ধর্ষণ, হত্যাকাণ্ড, ছিনতাই, ও ডাকাতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শরীয়তপুর পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা আজ বিক্ষোভ মিছিল করেন। সকালে সদর উপজেলার বুড়িরহাট এলাকায় শুরু হওয়া এই মিছিলটি শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক ঘুরে পলিটেকনিক ক্যাম্পাসে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
শিক্ষার্থীরা দেশের আইন-শৃঙ্খলা পুনরুদ্ধার, সন্ত্রাসী ও ধর্ষকদের গ্রেপ্তার এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। তারা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান, যাতে দেশে শান্তি প্রতিষ্ঠিত হয় এবং সাধারণ মানুষ তাদের দৈনন্দিন জীবনে নিরাপদ বোধ করে।

মন্তব্য করুন