শরীয়তপুরের সখিপুরে গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ০৭ মার্চ বাদ আসর সখিপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে থানার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় সখিপুর থানার সর্বস্থরের জনসাধারণের ব্যানারে এসব মিছিলে বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, স্কুল-কলেজের শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা অংশ নেন।
মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে বক্তারা জানান, “গাজায় ইসরায়েলি দখলদার বাহিনী যেভাবে সাধারণ মানুষের ওপর নৃশংস হামলা চালাচ্ছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। শিশু, নারী ও নিরীহ মানুষদের ওপর ইসরায়েলি হামলা আজ মানবতাকেও প্রশ্নের মুখে ফেলেছে। অথচ বিশ্ব আজ নিশ্চুপ। কোথায় গেল সেই মানবতা, কোথায় গেল নৈতিকতা!

মন্তব্য করুন