সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় শরীয়তপুর জেলা থেকে পবিত্র হজে গমনেচ্ছু হজযাত্রীদের সঠিকভাবে হজ পালন নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন ইসলামী ফাউন্ডেশনের আয়োজনে সারাদেশের মতো শরীয়তপুরেও দিনব্যাপী হজ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।

১৫ এপ্রিল সকাল ১০টায় জেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে আনুষ্ঠানিকভাবে হজ প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেন শরীয়তপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন।

শরীয়তপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক কৃষিবিদ ড. মুহাম্মদ আবু তালহার সভাপতিত্বে হজ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আসলাম হোসেন।

এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাবেক আমির ও নাগরিক কমিটির শরীয়তপুর জেলা আহ্বায়ক মাওলানা খলিলুর রহমান, বেসরকারি হজ এজেন্সি সংস্থা সাকিব এভিয়েশনের স্বত্বাধিকারী, স্থানীয় দৈনিক হুংকার পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং জেলা জামায়াতের শুরা সদস্য আলহাজ মো. হাবিবুর রহমান হাবিব।

প্রশিক্ষণে হজে গমনেচ্ছু শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

Facebook Comments Box