শরীয়তপুরের এক বছরের জন্য গণ অধিকার পরিষদের কমিটি ঘোষণা করা হয়ছে। এতে ডা. শাহজালাল সাজুকে সভাপতি, এডভোকেট খবির হোসেনকে সাধারণ সম্পাদক ও জুয়েল আহম্মেদকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে।
রোববার (৪ মে) বেলা ১২ টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সংগঠনটির সভাপতি ডা. শাহজালাল সাজু। এর আগে গতকাল শনিবার দিনগত রাতে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি নুরুলহক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খাঁন স্বাক্ষরিত ৭৪ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়ে।
নবগঠিত পরিষদের সভাপতি ডা. শাহজালাল সাজু বলেন, মানুষের মৌলিক অধিকার আদায়ে ২০১৮ সালে আমাদের এই সংগঠনটি যাত্রা শুরু করে। গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার ও জাতীয়স্বার্থ এই চারটি বিষয়ে দৃষ্টি রেখে আমরা আগামীতেও দেশের মানুষের জন্য কাজ করে যাবো। আমরা শরীয়তপুর জেলা শাখার সকল সদস্য একসাথে দলের জন্য কাজ করবো।

মন্তব্য করুন