বাংলাদেশ স্কাউট শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত।

সোমবার ৫মে বেলা ১২ টায় উপজেলা নির্বাহী অফিসার এর সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম গিয়াস উদ্দিন আহম্মেদ,উপজেলা শিক্ষা অফিসার আবদুস ছোবাহান মুন্সি।

নব গঠিত কমিটির সম্পাদক কাউসার আহম্মেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি মাওলানা মহসিন,আলমগীর মিয়া অন্যান্যরা।

এসময় বাংলাদেশ স্কাউটস, উপজেলা নির্বাহী কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।

এর পূর্বে স্কাউটিং এর জন্য বিভিন্ন অবদানের জন্য কাপ ও স্কাউাটসদের পদক ও সনদ প্রদান করা হয়।

Facebook Comments Box