শরীয়তপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে শনিবার ১৭ মে সকাল ১১ টায় শরীয়তপুর সদর উপজেলার পালং উচ্চ বিদ্যালয় মিলনায়তনে তারুণ্যনির্ভর, উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারের সাথে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা তথ্য অফিসার শাহিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পালং উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মাহবুব আলম তালুকদার।

উক্ত নারী সমাবেশ ও মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক রাফিয়া ইকবাল, উপপরিচালক পালং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক
কাজী মিজানুর রহমান ও সিনিয়র শিক্ষক নারায়ণচন্দ্র বেপারি।

এছাড়াও উক্ত নারী সমাবেশ ও মতবিনিময় সভায় স্থানীয় সুধীজনসহ বিপুল সংখ্যক নারীরা সমাবেশে উপস্থিত ছিলেন।

বক্তারা তারুণ্যনির্ভর, উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বাল্যবিবাহ ও যৌতুক, মাদকের ভয়াবহতা, মানবপাচার, কিশোর গ্যাং ও ইভটিজিং, সন্ত্রাস ও নাশকতা , গুজব ও অপপ্রচার ও সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার প্রভূতি বিষয় আলোচনা করেন।

Facebook Comments Box