শরীয়তপুরের সখিপুরে নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের থানা শাখার সাধারণ সম্পাদক তুষার ইমরান (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার চরসেনসাস ইউনিয়নের মাগুন বেপারী কান্দি গ্রামের বাসিন্দা এবং রতন বেপারীর ছেলে।

শনিবার (২৪ মে) রাত সাড়ে ৮টার দিকে বালার বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক। তিনি জানান, সরকার পতনের পর ৫ আগস্ট থেকে ইমরান পলাতক ছিলেন। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর শনিবার রাতে পরিবারের সঙ্গে দেখা করতে গোপনে বাড়ি গেলে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে বাড়ির সামনে থেকে আটক করে।

পুলিশ সূত্রে জানা গেছে, তুষার ইমরানের বিরুদ্ধে সখিপুর থানায় নাশকতার একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করে রোববার (২৫ মে) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ আরও জানায়, তুষার ইমরান নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সখিপুর থানা কমিটির গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করতেন এবং দীর্ঘদিন ধরে রাজনৈতিক সহিংসতার সঙ্গে যুক্ত ছিলেন বলে সন্দেহ করা হচ্ছে।

Facebook Comments Box