শরীয়তপুরে নরসিংহপুর ৮টি মামলায় ৫টি বাল্কহেড ও ৩টি মাছ ধরার নৌকা জব্দ করা হয়েছে।

শরীয়তপুরে নরসিংহ পুর ৮টি মামলায় ৫টি বাল্কহেড ও ৩টি মাছ ধরার নৌকা জব্দ করা হয়েছে।

নরসিংহপুর নৌ পুলিশ ফাঁড়ি পুলিশের বিশেষ অভিযানে চাঁদপুর নৌ অঞ্চলের পুলিশ সুপারের সুনির্দিষ্ট নির্দেশনায় নরসিংহপুর নৌ পুলিশের ইনচার্জ মো ইয়াছিনুল হকছর নেতৃত্বে এসআই জাকির হোসেন, এএসআই হাফিজ, এএসআই শামীম সহ অন্যান্য সংগীয় ফোর্স নিয়ে গতকাল ২৩ তারিখ বিকাল ৪টা হতে পদ্মা মেঘনা নদীর বিভিন্ন জায়গায় একটানা ১১ ঘন্টার বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে মোট ১৩ জনকে আটক করা হয়। তন্মধ্যে ৪ জন অপ্রাপ্ত বয়স্ক ছেলে থাকায় তাদের পরিবারের মাধ্যমে জিম্মায় প্রদান করা হয়েছে। বাকি ৯ জনের বিরুদ্ধে শরীয়তপুর জেলার সখিপুর থানায় মোট ৮ টি মামলা দায়ের করা হয়। ৮টি মামলায় ৫টি বাল্কহেড ও ৩টি মাছ ধরার নৌকা জব্দ করা হয়। এবিষয়ে নরসিংহপুর নৌ পুলিশ ফাঁড়ি পুলিশের ইনচার্জ বলেন, নদীতে যেকোন প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে নরসিংহপুর নৌ পুলিশ ফাঁড়ি পুলিশের বিশেষ অভিযান পরিচালনা চলমান থাকবে। তাছাড়া স্হানীয় সকল মৎসজীবি ভাইদেরকে সরকারি সকল বিধিনিষেধ মেনে মাছ ধরার জন্য আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box