সরকারের নির্লিপ্ততা, সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্রমূলক মিথ্যাচার, অপপ্রচার ও মিটফোর্ডে পাশবিক হত্যাকান্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং কুচক্রীমহল কর্তৃক আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রের প্রতিবাদে শরীয়তপুরে শ্রমিক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ জুলাই ২০২৫) বিকালে শরীয়তপুর জেলা পরিষদের সামন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরেের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
জাতীয়তাবাদী শ্রমিকদল, শরীয়তপুর জেলা শাখার সভাপতি হাজী এম এ কাইয়ুম চুন্নু মুন্সী ও সাধারণ সম্পাদক মোঃ আবদুল বারেক সরদার বাদশার নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জব্বার খান, শরীয়তপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিদুৎ।
এসময় উপস্থিত ছিলেন, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও ডামুড্যা উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আক্তার হোসেন খান, নড়িয়ার প্রতিষ্ঠাতা সদস্য সচিব রিপন মীর, শরীয়তপুর সদর উপজেলার সদস্য সচিব সম্পাদক বিল্লাল মাদবর, যুগ্ম আহবায়ক মোফাজ্জেল হোসেন সহ জেলা ও বিভিন্ন উপজেলা শ্রমিক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী।

মন্তব্য করুন