ঢাকা উত্তরায় বিমান-বিধ্বংসী আয়মান শরীয়তপুরে দাদার কবরের পাশে তার দাফন সম্পন্ন।

মাইলস্টোনের ছোট্ট শিশু চতু্র্থশ্রেনীর ছাত্রী (১০)। একটি বিমান বিধ্বংসী হওয়ায় আগুনে দুগ্ধ হয়ে যন্ত্রণায় হাসপাতালে বিছানায় চারদিন পরে সবাইকে কাঁদিয়ে গেলেন না ফেরার দেশে চলে গেলেন আয়মান।

তার এ মৃত্যুতে গোটা দেশ কাঁদছে। জানা যায় উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের বিমান বিধ্বংসী হওয়া শিশু ছাত্রী শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ ও উপজেলার নারায়ণপুর গ্রামের বাপ্পি হালদারের ও আয়েশা বেগমের দম্পতির মেয়ে আয়মান।বাপ্পি হালাদার চাকরির সুবাদে দীর্ঘদিন যাবত ঢাকা উত্তরায় মাইলস্টোন কলেজের সংলগ্ন ভাড়াটিয়া বাসায় বসবাস করতেন।মাইলস্টোন স্কুল এন্ড কলেজ কাছাকাছি হওয় আয়মান চতুর্থ শ্রেণী ভর্তি হয়ে পড়াশোনা করতে।

আয়মানের মামা দৈনিক রুদ্রবার্তাকে বলেন ক্লাস শেষে কলেজের ক্যাম্পাসে দোলনায় দোল খাচ্ছিলেন আয়মান। হঠাৎ বিকর্ট শব্দ শুনতে পায় আয়মান।

একটি বিমান বিধ্বস্ত হয়েছে আয়মান দ্রুত চলে আসার চেষ্টা করে। দুর্ভাগ্য বিমান বিধ্বস্ত হওয়া আগুনে তাৎক্ষণিক তার সমস্ত শরীর আগুনে পুড়ে দুগ্ধ হয়ে যায় । তারপরও বাঁচার জন্য থামেনি আয়মান তড়িঘড়ি করে তার ক্লাসের স্যারের কাছে গিয়ে মোবাইল ফোনে তার পরিবারকে জানাইতে বলেন। আয়মানের বাবা বাপ্পি হাওলাদার বিমান বিধ্বস্ত হওয়া জানতে পেরে দেশে হারা তাড়াতাড়ি করে আয়মানকে উদ্ধার করে একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও সার্জারি ইনস্টিটিউ ভর্তি করেন।

চিকিৎসার চার দিন পর আইসিসিতে রাখার পর গত ২৫ জুলাই শুক্রবার ১০টার সময় মারা যান আয়মান। আয়মানের মৃত্যুতে শরীয়তপুরে নারায়ণপুর গ্রামের বাড়িতে ভাড়ি হয়ে ওঠে আকাশে বাতাসে শোকের ছায়া চারিদিক থেকে নেমে আসে মানুষের ঢল। সবাই কান্নায় জড়িত।৷ আয়মানের মা আয়েশা বেগম কান্নায় বাকরুদ্ধ হয়ে পড়েছেন।

ঢাকায় উত্তরা জুম্মার নামাজ পড়ে আয়মানের প্রথম জানাজা শেষে শুক্রবার রাতে শরীয়তপুর গ্রামের বাড়ি নারায়ণপুরে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত করে পারিবারিক কবরস্থানে দাদার পাশে দাফন সম্পন্ন করা হয। প্রতিবেশী হাবিব দৈনিক রুদ্রবার্তা কে বলেন, আয়মান সব সময় হাসিখুশি ছিলেন ওর মৃত্যুটা আমরা এ জন্য মেনে নিতে পারছি না। আয়মানের সহপাঠী তার চাচাতো বোন বলেন এত সুন্দর কথাও বলছেন সুন্দর আল্লাহ পাক যেন এরকম মৃত্যু কারো না দেন।

ভেদরগঞ্জ উপজেলার (ভারপ্রাপ্ত) নির্বাহী অফিসার মোহাম্মদ মাজহেরুল দৈনিক রুদ্রবার্তাকে বলেন আমরা জানতে পেরেছি উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের একজন ছাত্রী ঢাকা বিমান দুর্ঘটনায় নারায়ণপুরের হাওলাদার বাড়ির মেয়ে আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সকালে তার মৃত্যুর খবর পেয়েছি। ছোট্ট শিশু আয়মানের মৃত্যুতে আমরা শোকাহত, এবং তার পরিবারের এই শোক কাটিয়ে উঠতে পারে আমরা সব সময় শোকাহত পরিবারের পাশে থাকবো ইনশাল্লাহ।

Facebook Comments Box