এ বছর দিবসটির প্রতিপাদ্য- “রিডিউসিং ইকোনোমিক লজেজ” বাংলাদেশ এর সাথে সামঞ্জস্য রেখে প্রতিপাদ্যটি নির্ধারণ করেছে ‘কমাতে হলে সম্পদের ক্ষতি, বাড়াতে হবে দুর্যোগের পূর্ব প্রস্তুতি’। দিবসটি উপলক্ষ্যে দেশব্যাপী আলোচনা সভা, র্যালী, চিত্রাংকন প্রতিযোগিতা, পোস্টার প্রদর্শন ও লিফলেট বিতরণ করেছে। এরই ধারাবাহিকতায় শরীয়তপুর জেলা প্রশাসনের আয়োজনে “কমাতে হলে সম্পদের ক্ষতি, নিতে হবে দুর্যোগের পূর্ব-প্রস্তুতি” প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০১৮ উদযাপন উপলক্ষ্যে র্যালি, অগ্নি নির্বাপণ মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গতকাল ১৩ অক্টোবর শনিবার সকাল ৯ টায় শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০১৮ উদযাপন উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালী শেষে এক আলোচনা সভা ও অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, শরীয়তপুর সুযোগ্য জেলা প্রশাসক কাজী আবু তাহের, শরীয়তপুর সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ মনোয়ার হোসেনসহ শরীয়তপুর ফায়ার সার্ভিস, এসডিএস, নুসা, ব্রাক এবং জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
Facebook Comments Box




মন্তব্য করুন