শরীয়তপুরে হলি হার্ট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৮ জুলাই ২০২৫) বাদ আছর শরীয়তপুর পৌরসভা গেইট সংলগ্ন সদর রোডে এর শুভউদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সরদার একেএম নাসির উদ্দীন কালু। বিশেষ অতিথি ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক কমিশনার হাজী বিএম হারুন অর রশিদ, শরীয়তপুর পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক সামসুল হক ঢালী, শরীয়তপুর জেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক ও সাবেক কমিশনার সরদার একেএম চান মিয়া।
এসময় উপস্থিত ছিলেন, হলি হার্ট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান হেমায়েত হোসেন লাভলু খান, ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ বেপারী, পরিচালক মোঃ রুহুল আমিন, গোলাম মোস্তফা, মোঃ রুবেল খান, সুকুমার চন্দ্র রায়, কে এম হারুন, মিজানুর রহমান সহ জেলার বিভিন্ন ব্যবসায়ী এবং নানান শ্রেণী পেশার মানুষ।
উল্লেখ্য, হলি হার্ট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠান মিলাদ ও দোয়ার মধ্যে দিয়ে শুরু হয়। পরে উপস্থিতির মধ্যে তবারক বিতরণের মাধ্যমে সমাপ্ত হয়।

মন্তব্য করুন