শরীয়তপুর পৌর বাস টার্মিণালে পৌরসভার ৩নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে আইন-শৃঙ্খলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকালের এ সভায় সভাপতিত্ব করেন শরীয়তপুর পৌরসভার ৩নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ও শরীয়তপুর পৌরসভার প্যানেল মেয়র-১ বাচ্চু বেপারী।
এ সময় বিশেষ অতিথির বক্তব্যে পালং মডেল থানার ওসি অপারেসন্স ও কমিউনিটি পুলিশিং মো. আশরাফুল ইসলাম উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, পালং থানায় এলাকায় মাদক, সন্ত্রাস ও ডাকাতির ঘটনা বেড়ে গেছে। মাঝে মধ্যে বিচ্ছিন্ন ডাকাতির ঘটনা ঘটছে। আপনারা যদি কোন ডাকাত আটক করতে পারেন তাহলে পুলিশের হাতে সোপর্দ করার অপেক্ষায় থাকবেন না। গণধোলাইতে যেন ডাকাত মারা যায়। আমরা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার যেন ডাকাতের মৃত্যু হয়েছে বলে ঘোষণা করে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে পালং মডেল থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, আমি ওসির দায়িত্বে থাকা অবস্থায় পালং থানাধীন যদি কোন ডাকাত ধরা পরে জনগণের হাতে ধোলাই খেয়ে মারা যায় আর ওই ঘটনায় যদি মামলা হয় হাতলে ফাইনাল রিপোর্ট দিব। আপনারা ভয় পাবে না। থানার সকল এলাকার মোড়ে মোড়ে পুলিশের সকল কর্মকর্তাদের ফোন নম্বর সংযুক্ত ফেস্টুন দেয়া হবে। কোন ঘটনা ঘটার আশংকা টের পেলে সাথে সাথে পুলিশকে জানাবেন।
জেলা ছাত্রলীগ যুগ্ম-আহবায়ক রাশেদুজ্জামানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পৌসভা কমিউটি পুলিশিং সভাপতি এমএ মজলিশ খান, সঞ্জিব নাগ, আবুল কাশেম খান, আলী আহম্মেদ খান, আনোয়ার হোসেন তালুকদার, ফারুক চৌকিদার, খোকন বেপারী প্রমূখ।
Facebook Comments Box

মন্তব্য করুন